• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

ঋণ পরিশোধে বিশেষ সুবিধা পাবেন বন্যাকবলিতরা

অনলাইন ডেস্ক / / / ১২৭ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

দেশের পূর্বাঞ্চলে বন্যাকবলিত এলাকার কৃষি ও সিএমএসএমই ঋণের কিস্তি পরিশোধে তিন মাসের জন্য বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ছাড়ের ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে এসব এলাকার স্বল্পমেয়াদি কৃষি এবং সিএমএসএমই খাতের মেয়াদি ঋণের আগস্ট মাসের কিস্তি তিন মাস পরে পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।

এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতার স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চট্টগ্রামসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক চিহ্নিত অন্যান্য বন্যাকবলিত অঞ্চলের ১ জুলাইয়ের বিদ্যমান অশ্রেণীকৃত (খেলাপি নয়) স্বল্পমেয়াদি কৃষি এবং সিএমএসএমই ঋণ পরিশোধ বা সমন্বয় সহজ করতে বলা হয়েছে।

স্বল্পমেয়াদি কৃষি এবং সিএমএসএমই খাতের মেয়াদি ঋণগ্রহীতাদের আগস্ট থেকে অক্টোবর মাসের ঋণের কিস্তি সংশ্লিষ্ট ঋণের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে পরিশোধ করতে পারবে।

সিএমএসএমই খাতের যেসব চলমান ঋণ আগস্ট ২০২৪ থেকে অক্টোবর ২০২৪ মাসের মধ্যে সমন্বয়যোগ্য সেসব ঋণের সমন্বয়ের মেয়াদ তিন মাস বাড়াতে বলা হয়েছে।

বিলম্বে পরিশোধিত অর্থের ওপর নিয়মিত সুদ ব্যতীত অন্য কোনো প্রকার দণ্ড সুদ, অতিরিক্ত সুদ, অতিরিক্ত মুনাফা, বিলম্ব ফি জরিমানা (যে নামেই অভিহিত করা হোক না কেন) আদায় বা আরোপ করা যাবে না। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category