• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

ই-ভিসা নিয়ে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাসের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক / / ৬৬ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২–৩ ঘণ্টার মধ্যে থাই ই-ভিসা প্রাপ্তির নিশ্চয়তা দিচ্ছে—যা মোটেই সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস। আজ সোমবার (২৪ নভেম্বর) এক বার্তায় তথ্যটি জানানো হয়।

দূতাবাস জানায়, তাদের নজরে এসেছে যে কিছু এজেন্সি বিজ্ঞপ্তির মাধ্যমে থাই ভিসা মাত্র ২ ঘণ্টায় অনুমোদনের নিশ্চয়তা দিচ্ছে। এ বিষয়ে থাই দূতাবাসের ব্যাখ্যা হলো—

১. কোনো এজেন্সি থাই ই-ভিসার নিশ্চয়তা দিতে পারে না।

২. থাই ই-ভিসার আবেদন নিয়ম অনুযায়ী কঠোরভাবে পর্যালোচনা করা হয়।

৩. আবেদনকারীদের বিভ্রান্তিকর পরিষেবা থেকে দূরে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।

এ দিকে যুক্তরাজ্যের ভিসার আবেদন প্রক্রিয়া নিয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) দেয়া সতর্কবার্তায় বলা হয়, যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা হতে পারে। তাই সবসময় বৈধ কাগজপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কোনো ঝুঁকি না নিতে বলা হয়েছে।

একই সঙ্গে জানানো হয়েছে, যুক্তরাজ্যের কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয়। হাইক‌মিশনের সতর্কবার্তায় বলা হয়, ভিসা নিশ্চিত করে দেওয়ার কথা বলে ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যারা যোগাযোগ করে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ যদি দাবি করে যে তারা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করে দিতে পারবে, তবে তা নিঃসন্দেহে প্রতারণা।

হাইক‌মিশন আরও জানায়, ভিসা আবেদন ও মূল্যায়ন সম্পূর্ণ যুক্তরাজ্যের সরকারি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশেষ প্রভাব বা নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা নেই।

উল্লেখ্য, নাগরিকদের ভিসাসংক্রান্ত অফিসিয়াল নির্দেশিকা ও তথ্য যাচাইয়ের জন্য ব্রিটিশ সরকারের ওয়েবসাইট থেকে তথ্য গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category