• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল

এ জেড সুজন, নাটোর প্রতিনিধি / / ৪৬ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নাটোরের লালপুরে অসহায় দরিদ্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে প্রায় ৫০০ রোজাদার মানুষকে ইফতারি ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবক ও কৃষক শরিফুল ইসলাম মামুন। আজ শনিবার (০৭ মার্চ) উপজেলার উত্তর লালপুর মন্ডলপাড়া গ্রামে তার নিজ বাড়ির সামনে এই আয়োজন করেন তিনি। উত্তর লালপুর মন্ডলপাড়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে শরিফুল ইসলাম মামুন তিনি পেশায় একজন কৃষক এলাকায় সমাজ সেবক নামে পরিচিত বিগত ২ বার লালপুর সদর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের থেকে কাউন্সিলার পদে নির্বাচন করেছেন এলাকায় সকল ভালো কাজে ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মত ব্যক্তি এই শরিফুল ইসলাম মামুন।

এ সময় তিনি বলেন, আমি আমার এলাকার সকল গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে চাই এবং সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে চাই।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু, নাটোর জজ কোর্টের বিশিষ্ট সরকারী আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবু রায়হান অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষক দলের সভাপতি আশিকুর রহমান মুক্তি, আট নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর আলী, নর্থ বেঙ্গল সুগার মিলের কর্মকর্তা শামসুল আরিফিন ৬ নাম্বার ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক রুহুল আমিন, অধ্যাপক রেজাউল করিম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category