পলিটিকোর বিশ্লেষণ অনুযায়ী, পারস্য উপসাগরীয় দেশগুলোর নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে লিখেছে যে, যুদ্ধ শেষ করার প্রবল ইচ্ছার কারণে ট্রাম্প প্রয়োজনে আরও ছাড় দিয়ে হলেও সমঝোতা মেনে নেবেন।
তাদের মতে, জনমত জরিপের ফলাফলে জনপ্রিয়তা হ্রাস এবং অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধির সম্মুখীন ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী। সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে যে, ইসরায়েল ও লেবাননের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণাটি আসলে তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পথে প্রধান বাধাগুলো দূর করার জন্য ট্রাম্পের প্রথম পদক্ষেপ ছিল।
প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে, মার্কিন আলোচক দলের ‘চূড়ান্ত প্রস্তাব’ পেশ করার দাবি সত্ত্বেও, বৈশ্বিক মন্দার ঝুঁকি এবং জ্বালানি বাজারের ওপর চাপের মতো অর্থনৈতিক বাস্তবতা ট্রাম্পকে দুর্বল অবস্থানে ফেলেছে।







