• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ
জলাবদ্ধতা নিরসনে ৩৯ নং ওয়ার্ডের মাট্টেল্লা খাল সরজমিনে পরিদর্শনে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম জেলা প্রশাসক কে স্মারক লিপি প্রদান করেছে ইপিজেড- পতেঙ্গা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ তিন জেলায় বন্যার আভাস যাত্রী সেজে ফাঁদ, এরপরই নৃশংসকাণ্ড: প্রকাশ্যে বুলেট হত্যায় চাঞ্চল্যকর তথ্য সিলেটে তারেক রহমানের দলীয় সভা ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি সংরক্ষিত মহিলা আসনে ৪৯ বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ বজ্রপাতে চার জেলায় ৯ প্রাণহানি, বহু আহত এসএসসি-এইচএসসির সূচিতে আসছে বড় পরিবর্তন যুদ্ধ শেষ করতে ইরানের ৩ স্তরের নতুন প্রস্তাবনা

তিন জেলায় বন্যার আভাস

অনলাইন ডেস্ক / / ৩১ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

‘ভারি থেকে অতিভারি’ বৃষ্টিপাতের প্রভাবে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবার (২৭ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাতে কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় এবং দেশের উজানে ‘মাঝারি ধরনের ভারি’ থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে।

এদিকে আগামী তিন দিনেও এসব অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা ও মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু-খোয়াই নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।

তৃতীয় দিন, অর্থাৎ বুধবার সুরমা, কুশিয়ারা, খোয়াই, জুড়ি নদী এবং এর প্রধান উপনদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে ‘প্রাক-মৌসুমি বিপৎসীমার’ উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে সৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতির।

তবে হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। অপরদিকে ভোগাই-কংস নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং নদীগুলো এখনো ‘প্রাক-মৌসুমি বিপৎসীমার’ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান গণমাধ্যমকে বলেন, আমরা মূলত তিন দিনের জন্য সতর্কতা বার্তা দিয়েছি। বুধবার থেকে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই বন্যা বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্কিত। বৃষ্টিপাত কমে গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category