• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
সামাজিক ও মানবিক প্রতিস্থান “মানবতার অধিকার” চেয়ারম্যান মওদুদ আব্দুল্লাহ শুভ্র নারায়ণগঞ্জের বন্দরে এসএসসি পরীক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় আহত ৫ সিসিপিএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নূরুল আমিন ইনসাফের জাগরণের গণ চা চক্র: ক্যাম্পাস সম্পর্কে মতামত গ্রহণ অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার রংপুরে সাংবাদিক নেতার সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কাস্টম কমিশনারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ পুনরায় ওল্ড ঢাকা নাগরিক সমাজের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মনোনীত ফকির মতিয়ার রহমান সিভাসু’তে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্র ও আলোচনাসভা,ডিন’স অ্যাওয়ার্ড প্রদান ১ কেজি গাঁজা উদ্ধার কিশোরী মীম গ্রেফতার ভিক্টোরিয়া কলেজ এসএসসি-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান

সিভাসু’তে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্র ও আলোচনাসভা,ডিন’স অ্যাওয়ার্ড প্রদান

চট্টগ্রাম জেলা প্রতিনিধি | / ২০ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি মেডিসিন অনুষদের (এফভিএম) তিন শিক্ষাবর্ষের ০৯ জন কৃতী শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে সম্মানজনক ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬।

গতকাল শনিবার ‘বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ডিন’স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ, ওয়ান হেলথ ইনস্টিটিউট, ভেটেরিনারি অনুষদীয় ছাত্র সমিতি, সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্মল এনিম্যাল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের যৌথ উদ্যোগে ‘বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬’ উদযাপন করা হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো-ভেটেরিনারিয়ানরা খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক (Veterinarians: Guardians of Food and Health)।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-বর্ণাঢ্য শোভাযাত্রা, ছাত্রছাত্রীদের পোস্টার প্রতিযোগিতা, আলোচনাসভা এবং কৃতী শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান।

সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: নূরুল হকসহ অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশ্ব ভেটেরিনারি দিবসের আলোচনাসভা, পোস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ডিন’স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তার এবং সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মো: ইউসুফ এলাহী চৌধুরী। সভাপতিত্ব করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোবায়োলজি অ্যান্ড ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. পরিতোষ কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।

পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ভেটেরিনারি মেডিসিন অনুষদের (এফভিএম) তিন শিক্ষাবর্ষের ০৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে ডিন’স অ্যাওয়ার্ড-২০২৬ তুলে দেওয়া হয়।

ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন-এফভিএম ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের মো: জাহেদুল হাসান রকি (প্রথম), মিনারা বেগম মুন্নি (দ্বিতীয়) ও তিশিতা সেন অপি (তৃতীয়), এফভিএম ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নুসরাত বিনতে আমিন (প্রথম), মোহাম্মদ মেহেদী হাসান (দ্বিতীয়) ও জান্নাতুল নাইমা নিতু (তৃতীয়) এবং এফভিএম ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নজরুল ইসলাম (প্রথম), মো: তানিম ইসলাম ইফতি (দ্বিতীয়) ও ফারজানা আক্তার কেয়া (তৃতীয়)। এছাড়া, অনুষ্ঠানে পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category