• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ জ্বালানি সংকটে ১০০ ফ্লাইট বন্ধ করছে ভারত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ, আমাদের তেল রপ্তানি অব্যাহত: ইরান আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা ইসরাফিলের পোস্ট দেশে জাতীয় ন্যূনতম মজুরি থাকলেও এখনো মানসম্মত কাঠামো প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

দেশ-বিদেশে দাম পরিবর্তন, এক ভরি স্বর্ণালঙ্কার বানাতে লাগবে যত

অনলাইন ডেস্ক/ / ৯ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে স্বর্ণ। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমানোর অবস্থান থেকে সরে আসতে পারে-এমন পূর্বাভাসেই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমেছে।

আজ শুক্রবার (০১ মে) বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি হ্রাস পেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৫৭৩.৩৩ ডলারে।

এদিকে, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে। এ দিন ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

ভ্যাট ও মজুরিসহ এক ভরি স্বর্ণালঙ্কার বানাতে লাগবে যত টাকা
বর্তমানে ২২ ক্যারেট ১ ভরি স্বর্ণ অলংকার বানাতে খরচ হচ্ছে ২ লাখ ৬৯ হাজার ১৬৮ টাকা। এর মধ্যে স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ১২,১২৫ টাকা এবং ৬ শতাংশ মজুরি ১৪,৫৪৯ টাকা। তবে বিভিন্ন এলাকা ভেদে স্বর্ণালঙ্কার বানানোর খরচ কম-বেশি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category