• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ
পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত রাণীশংকৈলে ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন এসএসসি পরীক্ষার প্রশ্ন জালিয়াতি ও প্রতারণা চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন

রাণীশংকৈলে ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত

অভিষেক চন্দ্র রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি / / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর উদ্যোগে এক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের গুরুত্ব, আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ এবং ডিজিটাল লেনদেন সম্পর্কে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় ৩০শে এপ্রিল রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে এ কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিজিওনাল ম্যানেজার নাদিয়ান মইন চৌধুরী ( RMAB ) , এসে এম শহিদুল ইসলাম (RM রকেট) দিনাজপুর , আসাদুজ্জামান কমপ্লায়েন্স ম্যানেজার ঠাকুরগাঁও , দবিরুল ইসলাম মাস্টার এজেন্ট রাণীশংকৈলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজে শিক্ষার প্রসার এবং আর্থিক জ্ঞান বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীরা জানান, এ আয়োজনের মাধ্যমে তারা ব্যাংকিং কার্যক্রম, সঞ্চয় পদ্ধতি এবং নিরাপদ আর্থিক লেনদেন সম্পর্কে নতুন ধারণা লাভ করেছেন। শেষে উপস্থিত অতিথিরা এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category