• শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাদা কাপড়ে দাগ লাগলে খবর আছে কিন্তু: রংপুরে শফিকুর রহমান আবাহনীকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস হরমুজ প্রণালি দ্রুত খোলার আহ্বান চীনের বারমুডা ট্রায়াঙ্গেলের অমীমাংসিত ধাঁধার ‘রহস্য’ উন্মোচিত! নারায়ণগঞ্জের ‌‘ডোনাল্ড ট্রাম্প’ এখন আন্তর্জাতিক গণমাধ্যমে, দেখতে আসছেন মার্কিন প্রতিনিধি ফতুল্লায় নিজ অফিসে ডিশ ব্যবসায়ী নাছিরকে ছুরি*কা/ঘা/তে হ/ত্যা ‘ভারতের একতরফা অভিন্ন নদীর পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক’ ভারতের ঐতিহাসিক কামাল মওলা মসজিদকে সরস্বতীর মন্দির ঘোষণা হরমুজে নিরাপত্তার ‘রক্ষক’ হিসেবে দায়িত্ব পালন করবে ইরান: আরাগচি তাইওয়ান দখলে নেওয়ার চেষ্টা করলে ভয়াবহ ভুল করবে চীন: রুবিও

নাসার বাংলাদেশি বিজ্ঞানী রেজাউল হক মারা গেছেন

অনলাইন ডেস্ক/ / ২১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ও কলোরাডো স্টেট ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ড. এম রেজাউল হক (৮০) মারা গেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া এলাকার এই কৃতী বিজ্ঞানী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। নাসায় দায়িত্ব পালনের আগে তিনি কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি নাসায় যোগ দেন এবং কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পরিবার সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রেই তার দাফন সম্পন্ন করা হবে।

ড. রেজাউল হকের পারিবারিক পরিচয় অনুযায়ী, তিনি ছিলেন নয় ভাই-বোনের মধ্যে তৃতীয়। তার বাবা ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা আনোয়ারা খাতুন। তার বড় ভাই বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং আরেক ভাই প্রয়াত ড. এম এনামুল হক ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজি)। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার জুমার নামাজের পর রাজশাহীর গোদাগাড়ীর কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category