• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

লেবাননে নিহত প্রবাসীর মরদেহ ফেরত আনা যাচ্ছে না

অনলাইন ডেস্ক / / / ১২১ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

লেবান‌নে বিমান হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নিজাম উদ্দিনের মরদেহ দেশে ফেরত আনা সম্ভব হবে না।

রোববার (৩ নভেম্বর)  পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননে নিহত মোহাম্মদ নিজাম উদ্দিনের স্ত্রী লেবাননে আছেন। তার সঙ্গে লেবানন দূতাবাস কথা বলেছে, যোগাযোগ রাখছে। যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না বলে তাকে জানানো হয়েছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন, বয়স-৩১ বছর। শ‌নিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মি‌নি‌টে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শফে অবস্থান কালে) বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন।

মরহুম মোহাম্মদ নিজাম উদ্দিনের পিতা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মাতা- মোসা. আনোয়ারা বেগম। তিনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান রেমিট্যান্স যোদ্ধা মরহুম মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category