• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

ফের বড় পতন, সবমিলিয়ে স্বর্ণের দাম কমলো সাড়ে ৬৭ হাজার টাকা

অনলাইন ডেস্ক | / ৩৮ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উত্থাপনের পরদিন আজ দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন ঘটেছে। প্রতি ভরি ২২ ক্যারেটে স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায় দাঁড়িয়েছে।

আজ শুক্রবার (১২ জুন) নতুন এ দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। যা আজই কার্যকর হয়েছে।

দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর দাম সর্বোচ্চ ছিল ২ লাখ ৮৬ হাজার টাকা (২২ ক্যারেটের ভরি)। চলতি বছরের ২৯ জানুয়ারি সকাল সোয়া ১০টা পর্যন্ত এই দর কার্যকর ছিল। এরপর বৃদ্ধির পাশাপাশি দফায় দফায় কমেছে দাম। এই রিপোর্ট লেখা পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম এখন ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা।

ফলে প্রায় সাড়ে ৪ মাসে স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার টাকা থেকে ৬৭ হাজার ৬৫০ টাকা কমে বর্তমানে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়।

আজ বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও বিশুদ্ধ রুপার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকায়। ২১ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকায়।

গত ১০ জুন বাজুস স্বর্ণের দাম সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করেছিল। নতুন সিদ্ধান্তে সেই দাম থেকে আরও ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেট রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category