ফেসবুকে কেউ যদি আপনাকে ব্লক করে তাহলে সরাসরি বুঝতে পারবেন না। তবে কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনি ব্লক হয়েছেন কি-না।
ব্লক বুঝবেন যেভাবে
- সার্চে পাওয়া যাবে না: যার প্রোফাইল আগে দেখতে পারতেন, এখন খুঁজেও পাচ্ছেন না— তাহলেই হয়তো ব্লক।
- বন্ধুতালিকায় নেই: আগে যার সাথে বন্ধুত্ব ছিল, হঠাৎ তালিকা থেকে হারিয়ে গেলে বুঝবেন ব্লক হয়েছেন বা তিনি একাউন্ট বন্ধ করেছেন।
- পারস্পরিক বন্ধুর তালিকা: কোনো সাধারণ বন্ধুর ফ্রেন্ডলিস্টে ওই ব্যক্তিকে না পেলে এটিও ব্লকের ইঙ্গিত।
- ট্যাগ করা যায় না: গ্রুপে বা পোস্টে ট্যাগ দিতে গেলে নাম না এলে ধরে নিতে পারেন ব্লক করা হয়েছে।
- মেসেঞ্জারে পরিবর্তন: আগের চ্যাট থাকবে। কিন্তু নতুন করে মেসেজ পাঠাতে পারবেন না।
- সরাসরি লিঙ্ক কাজ করবে না: যদি প্রোফাইলের সরাসরি লিঙ্ক জানেন, তাও খুলবে না। দেখাবে— “এখন অ্যাক্সেস করা যাচ্ছে না।”
- অন্য বন্ধু দিয়ে দেখে নিন: যদি আপনার বিশ্বাসযোগ্য কোনো বন্ধু তার প্রোফাইল দেখতে পান, অথচ আপনি না পারেন— তাহলেই নিশ্চিত ব্লক।
ব্লক করা প্রোফাইল দেখার উপায়






