• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শান্তির বার্তায় যুগ থেকে যুগান্তরে ছড়িয়ে পড়ুক, দেবী দূর্গার এবারের বাণী পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবিদ্বারে এনসিপির কমিটি নিয়ে বিতর্ক: আন্দোলনের বিপক্ষে থাকা ছাত্রলীগ নেতা শুভ সিনিয়র যুগ্ম সচিব কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপি পেলে ব্রিফ করবে সরকার ইউপি নির্বাচনে সেনা মোতায়েন নয়, পরিস্থিতি জটিল হলে সিদ্ধান্ত পরিবর্তন: ইসি মাছউদ জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের, চুক্তি সই ‘ককরোচ জনতা পার্টি’ দমনে ‘লাল হিট জনতা পার্টি’ প্রবাসীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন যেভাবে করবেন

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত হচ্ছে কাল

অনলাইন ডেস্ক / ৬৮ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ‘ভর্তি নীতিমালা-২০২৬’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় এ উপলক্ষে একটি সভা আহ্বান করা হয়েছে।

সভাটি একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম এবং বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে প্রকাশিত এক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপসচিব মো. আ. কুদ্দুসের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে এই সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে। সভার মূল আলোচ্যসূচি হলো একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৬ চূড়ান্ত করা।

এই নীতি নির্ধারণী সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতিকে প্রয়োজনীয় সব ডকুমেন্ট ও কার্যপত্রসহ উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অনলাইনে এই সভায় যুক্ত হতে বলা হয়েছে।

একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত ও যুগ্মসচিবদের এই সভায় যথাসময়ে অংশ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category