• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বিচারক হলেন মোশাররফ করিম

অনলাইন ডেস্ক / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্লাস সাইজ নারীদের মেধা, আত্মবিশ্বাস এবং ভেতরের সৌন্দর্য উদযাপনের অন্যতম জনপ্রিয় মঞ্চ ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি ২০২৬ (সিজন-৩)’ এর গ্র্যান্ড ফিনালে বা ফাইনাল রাউন্ড-এর প্রধান বিচারক হলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে রাজধানীর বেইলি রোডের গাইড হাউসে (১১ জুলাই, সন্ধ্যা) অনুষ্ঠিত এ আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা। প্রথম রানার্সআপ নির্বাচিত হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ডালিয়া ইসলাম জুই।

প্রধান বিচারকের দায়িত্বপ্রাপ্ত মোশাররফ করিম বলেন, ‘প্রতিভা এমন এক জিনিস, সেইটা সুযোগ না পেলে তুলে ধরা যায় না। মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সেই কাজটাই করছে। নতুনদের সুযোগ করে দিচ্ছে। এইটা অসাধারণ এক উদ্যোগ।’

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘নতুনদের সুযোগ না দিলে সংস্কৃতি অঙ্গনে শূন্যতা সৃষ্টি হবে। আর সেই কাজটাই বিভিন্ন আয়োজনের মাধ্যমে করতে হবে। তবেই তো অনেকের মাঝে লুকায়িত প্রতিভা বিকশিত হবে।’

এ সময় স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান বলেন, ‘প্লাস সাইজ নারীদের জন্য একটি সম্মানজনক ও অনুপ্রেরণার প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগ্যতাও একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। সেই বার্তাই ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’র মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই।’

প্রসঙ্গত, স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শুরু হয়েছিল হাজারো প্রতিযোগীকে নিয়ে। সেখান থেকে গ্রুমিং এর মাধ্যমে ৩০জন প্রতিযোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এরপর দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন সেরা ১৫জন।

সেখান থেকে সেরা ৮জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন ধাপের পারফরম্যান্স আবৃত্তি, অভিনয়, নৃত্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, র‌্যাম্প ওয়াক এবং সামগ্রিক দক্ষতার ভিত্তিতে নির্বাচিত করা হয় বিজয়ীদের।

অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন অভিনেতা শামীম জামান, চিত্র নায়িকা আঁচল আঁখি, চিত্র নায়ক জয় চৌধুরী এবং স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান। অনুষ্ঠানে বিশেষ স্টেজ পারফরম্যান্সে অংশ নেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার অ্যাডলফ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category