• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজ এসএসসির ফলাফলে সেরাদের সেরা

মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লা (বুড়িচং) প্রতিনিধি / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলার পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজ সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় সেরা ফলাফল অর্জন করে প্রথম স্থান লাভ করেছে। রোববার (১০ আগস্ট) সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর বুড়িচং উপজেলার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলের ভিত্তিতে এসব প্রতিষ্ঠানের মধ্যে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ সর্বোচ্চ সাফল্য অর্জন করে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫২ জন শিক্ষার্থী কৃতকার্য এবং ৩ জন অকৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৪ দশমিক ৫৫ শতাংশ।

ফলাফলে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। এছাড়া ১৫ জন এ, ১২ জন এ-মাইনাস, ১৫ জন বি এবং একজন শিক্ষার্থী সি গ্রেড পেয়েছে। এ বিষয়ে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কবির হোসেন বলেন, শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই সফলতা। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানের ভালো ফলাফলে সন্তোষ প্রকাশ করে বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফরিদ উদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কবির হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা। এসএসসি পরীক্ষার ফলাফলে বুড়িচং উপজেলায় প্রথম স্থান অর্জনের খবরে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category