• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন দেবিদ্বারে বিয়ে ছাড়াই সন্তান জন্ম, নবজাতককে বাবার হাতে দিয়ে চলে গেলেন মা, পুলিশ হেফাজতে নবজাতকের বাবা সেনবাগ থানার ওসি প্রত্যাহার: অভিযোগ, পাল্টা বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ ককটেল বিস্ফোরণে কাঁপল যাত্রাবাড়ী, রিকশাচালক আহত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ

গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ

রাকিবুল হাসান আহাদ, নিজস্ব প্রতিবেদক / ৪৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও দু’জন মারাত্মক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

​ঘটনাটি ঘটেছে গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকার সময় মশাখালী গ্রামের বাদী মমতাজ উদ্দিনের (৬৮) বসতবাড়িতে।

​এ ঘটনায় ভুক্তভোগী মমতাজ উদ্দিন বাদি হয়ে একই এলাকার ভাতিজা মো. রিয়াদ (৩৩), রানু আক্তার (৫২), ও মাকসুদা (২৮)-সহ কয়েকজনকে বিবাদী করে পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মমতাজ উদ্দিনের সাথে বিবাদীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও আদালতে মামলা-মোকদ্দমা চলছে। এরই জেরে গত ১৯ সেপ্টেম্বর দুপুরে বিবাদীরা দেশীয় অস্ত্র দা, লোহার রড ও বাঁশের লাঠিসোটা নিয়ে বাদির বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা, জানালা এবং ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ২,৫০,০০০ (দুই লক্ষ ৫০ হাজার) টাকার ক্ষতিসাধন করে।

​এ সময় ঘটনার সাক্ষী মোছাঃ ফেরদৌসী (২৫) বাধা দিতে গেলে তাকে এলোপাথাড়ি মারধর করা হয়। তাকে বাঁচাতে গিয়ে মমতাজ উদ্দিন নিজেও বিবাদীদের কিল-ঘুষি ও লাথিতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম প্রাপ্ত হন। পরবর্তীতে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
​আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

​এ বিষয়ে পাগলা থানার কর্মকর্তা ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category