• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন দেবিদ্বারে বিয়ে ছাড়াই সন্তান জন্ম, নবজাতককে বাবার হাতে দিয়ে চলে গেলেন মা, পুলিশ হেফাজতে নবজাতকের বাবা সেনবাগ থানার ওসি প্রত্যাহার: অভিযোগ, পাল্টা বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ ককটেল বিস্ফোরণে কাঁপল যাত্রাবাড়ী, রিকশাচালক আহত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ

মো: জিবন আহমেদ ফারুক, স্টাফ রিপোর্টার / ২৭ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের কালিগংগা নদীতে রাতের আঁধারে বেপরোয়া অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে ক্ষোপে ফেটে পড়েছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ। অবৈধ বালু খেকোদের হাত নদী ও ফসলি জমি রক্ষার তাগিদে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সদর উপজেলা তরা এলাকায় কালিগঞ্জ নদীর তীরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংলগ্ন চামটাও খাগড়াখড়ি গ্রামের বিভিন্ন বয়সের নারী পুরুষ স্বত:ফুত ভাবে অংশ নেন।

এ সময় উপস্থিত বক্তারা ক্ষোপ প্রকাশ করে অভিযোগ করেন প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি
দিয়ে রাতের প্রহর শেষে গভীর রাতের আঁধারে নদী থেকে অবাদে বালি উত্তোলন করে চলেছে। এর ফলে তীব্র নদী ভাঙ্গনের কবলে পড়েছে নদী উপকূলীয় বসতবাড়ি ও বিঘার পর বিঘা উৎপাদশীল ফসলি জমি।
বিশেষ করে গ্রামীণ অর্থনীতি প্রাণস্বরূপ তিন ফসলি জমি রক্ষায় অবিলম্বে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়া আহবান জানান তারা।

সমাবেশে স্থানীয় প্রতিনিধিরা সতর্ক করে বলেন
অবৈধ বালু উত্তোলন এই তাণ্ডব অবিলম্বে বন্ধ করা না হলে সমগ্র এলাকা বিস্তীর্ণ কৃষি জমি ও বসতবাড়ি চিরতরে বিলীন হযে যাবে। এতে শত শত কৃষক পরিবার
সর্বস্ব হারিয়ে চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে।

ফলে ভিটেমাটি ও কৃষি সম্পদ রক্ষার্থে তারা স্থানীয় প্রশাসনের জরুরি ও সর্বাত্মক হস্তক্ষেপ দাবি মানববন্ধনে উপস্থিত ক্ষুদ্ধ এলাকাবাসী সংশিষ্ট প্রশাসনের প্রতি একযোগে আবেদন জানান-
অবৈধ বালু সিন্ডিকেট সঙ্গে জড়িত মূল হোতাদের অবিলম্বে আইনের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নদী উপকূলীয় এলাকা পৌলি, চামটা, ও খাগড়াছড়ি তরা গ্রামের কৃষকদের রক্ত পানি করা ফসলি জমি রক্ষার্থে
সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category