• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পতেঙ্গায় এস এস সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় ইসরাফিল খসরু:মেধা- ঞ্জান-শিক্ষা এক নহে, গবেষণা জরুরী

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / ৪৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর, পতেঙ্গা থানা কমিটির উদ্যোগে আয়োজিত এস এস সি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির উপ কমিটির উপদেষ্টা সদস্য ও বিসিবির পরিচালক ইসরাফিল খসরু উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেছেন, শিক্ষা নিয়ে অহংকার ও গৌরব বোধ মোটেও উচিত নয়। সাফল্য অর্জনে পিতা মাতার পর শিক্ষা প্রতিষ্ঠান এবং ওস্তাদের প্রতি দীক্ষা গ্রহণ সব শিক্ষার্থীর কাম্য হওয়া উচিত।

থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক হাজী মুজিবুল হক কোম্পানি,হালিশহর- পতেঙ্গা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মোঃ আবু জাফর আহমদ, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান,৪০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ লোকমান হোসেন, সদস্য সচিব মোঃ মনজুর কাদের, সাবেক সভাপতি হাজী মোঃ হারুন কোম্পানি, সহ-সভাপতি মোঃ ইউসুফ, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী মোঃ মোশাররফ হোসেন, আমিনুর রহমান সামিল, পতেঙ্গা থানা যুবদলের আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, শিক্ষক এস এম দিদারুল আলম, মোঃ ফজলে আনোয়ার সহ ৪০ নং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া আয়োজনে ৪ জন কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পতেঙ্গা এলাকার প্রায় শতাধিক শিক্ষার্থী ও মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের স্কুল ফুটবল দল কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category