মালদ্বীপে বসবাসরত কুমিল্লার বুড়িচং পৌরসভার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বুড়িচং পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ কামাল হোসেন।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর মালদ্বীপের রাজধানী মালে হোটেল সিক্সটি সিক্স রেষ্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভায় বুড়িচং পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী পেশাজীবিরা অংশগ্রহণ করেন।
সভায় বুড়িচং পৌরসভার উন্নয়ন, এলাকার মানুষের কল্যাণ, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত প্রবাসীরা এলাকার বিভিন্ন বিষয় ও তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। এবং দলমত নির্বিশেষে মোঃ কামাল হোসেনকে সমর্থন দিয়ে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামাল হোসেন প্রবাসীদের বিভিন্ন মতামত ও পরামর্শ শোনেন এবং বুড়িচং পৌরসভার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ নেহের মিয়া রানা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ রবিউল আলম।
প্রধান অতিথি: মোঃ কামাল হোসেন, বুড়িচং পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী; সাবেক সভাপতি, বুড়িচং উপজেলা ছাত্রদল এবং সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি বুড়িচং উপজেলা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : মোঃ মজিবুর রহমান (নজরুল) প্রবাসী ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন, মোঃ মোসলেহ উদ্দিন, মোঃ মতিউর রহমান, ব্যবসায়ী মোঃ মনির হোসেন ও মোঃ মাহাবুবুর রহমান।
সভা শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত শেষে মোঃ কামাল হোসেনের বিজয়ের পার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ আল আমিন।
মতবিনিময় সভার আয়োজক কমিটিতে ছিলেন মালদ্বীপস্থ বুড়িচং পৌরবাসীর পক্ষে—মোঃ মনির হোসেন, মোঃ সিপন, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ রবিউল আলম।