• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

ভিসা দেওয়ার কথা বলে দেড় লাখ রুফিয়া নেওয়ার অভিযোগ, মোঃ আলমগীরের সন্ধান চায় অভিযোগকারীরা

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / ৩৭ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মালদ্বীপে ভিসা দেওয়ার কথা বলে দুই ধাপে মোট ১ লাখ ৫০ হাজার মালদ্বীপীয় রুফিয়া নেওয়ার অভিযোগ উঠেছে মোঃ আলমগীর (৩৪) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারী হিসেবে প্রবাসী মোঃ শাহীন, মোঃ রুবেল ও মোঃ দেলোয়ারের নাম জানা গেছে।

অভিযোগকারীদের দাবি, ভিসা দেওয়ার আশ্বাস দিয়ে মোঃ আলমগীর তাদের কাছ থেকে দুই ধাপে মোট দেড় লাখ রুফিয়া নেন। পরবর্তীতে তিনি যে রুমে অবস্থান করছিলেন, সেখান থেকে চলে যান। বর্তমানে তিনি মালদ্বীপের কোনো একটি দ্বীপে অবস্থান করছেন বলে অভিযোগকারীদের দাবি।

অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, মোঃ আলমগীরের বয়স ৩৪ বছর। পাসপোর্ট নম্বর A02685284। পিতার নাম মোঃ ইউসুফ মোল্লা এবং মাতার নাম মোসাম্মদ জাইদা খাতুন। তার ঠিকানা—গ্রাম চরকাচিয়া, রায়পুর, ইসলামগঞ্জ, লক্ষ্মীপুর।

অভিযোগকারীরা জানান, মোঃ আলমগীরের অবস্থান সম্পর্কে কেউ নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে তাকে শনাক্ত করে আইনি প্রক্রিয়ার আওতায় আনতে সহযোগিতার জন্য ২০ হাজার মালদ্বীপীয় রুফিয়া পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযোগকারীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে অভিযুক্ত মোঃ আলমগীরের বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া সম্ভব হয়নি।

অভিযোগকারীরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ হাইকমিশনেও বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তারা পেয়েছেন এবং যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
তবে অভিযোগের সত্যতা, অর্থ লেনদেনের বিষয় এবং ঘটনার সঙ্গে কার কী দায় রয়েছে—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
অভিযোগকারীরা মোঃ আলমগীরের অবস্থান সম্পর্কে কারও কাছে নির্ভরযোগ্য তথ্য থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category