• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মেধার স্বীকৃতিতে যবিপ্রবি, তিন বছরে পেল ১৬ প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী

পার্শা বিনতে শরীফ, যবিপ্রবি প্রতিনিধি / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেওয়া দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জনে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মেধাবী শিক্ষার্থীরা ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকায় স্থান পেয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত তালিকা অনুযায়ী, গত তিন বছরে৭ যবিপ্রবির মোট ১৬ জন শিক্ষার্থী নিজ নিজ বিভাগে অসাধারণ ফলাফলের মাধ্যমে এই সম্মান অর্জন করেছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ তালিকায় যবিপ্রবির ছয় শিক্ষার্থী জায়গা করে নেন। তাদের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত কুমার মণ্ডল ৩.৯০ CGPA অর্জন করে স্বর্ণপদক লাভ করেন। এছাড়া নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের মোছা. হোসনেয়ারা আক্তার ৩.৮৫, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সোবনিল বিশ্বাস ৩.৯৭, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের মো. রায়হান চৌধুরী ৩.৬৯, রসায়ন বিভাগের মো. ইসমাইল ৩.৮২ এবং ইংরেজি বিভাগের মো. আতিকুর রহমান ৩.৬১ CGPA অর্জন করে এই সম্মান পান।

২০২০ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক তালিকাতেও যবিপ্রবির শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত থাকে। এ বছর বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করেন।কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রমজান আলী, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের মোছা. শামীমা আক্তার, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের রুবাব শারমীন মুন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের তাওহীদ সারোয়ার, রসায়ন বিভাগের শোজনী খাতুন, ইংরেজি বিভাগের মুক্তা দাস এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের জারিন খান মুন এই অর্জন করেন। তাদের CGPA যথাক্রমে ৩.৬৮, ৩.৮১, ৩.৮৯, ৩.৬৩, ৩.৮৭, ৩.৬০ ও ৩.৯০।

২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদক তালিকাতেও যবিপ্রবির শিক্ষার্থীরা নিজেদের মেধার স্বাক্ষর রাখেন। এ বছর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করেন। তারা হলেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সিমন্তা রায়, অ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের মো. শারমিন আক্তার এবং ফার্মেসি বিভাগের স্বরূপা বিশ্বাস। তাদের CGPA যথাক্রমে ৩.৭৬, ৩.৮৫ ও ৩.৯১।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ একাডেমিক ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়। যবিপ্রবির শিক্ষার্থীদের ধারাবাহিক এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান, একাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের মেধার উৎকর্ষের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত তিন বছরে ১৬ জন শিক্ষার্থীর প্রধানমন্ত্রী স্বর্ণপদক অর্জন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। এসব মেধাবী শিক্ষার্থীর অর্জন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category