• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান

মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লা বুড়িচং প্রতিনিধি / ৪২ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য বৃদ্ধি এবং ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ অর্জনের উপায় নির্ধারণের লক্ষ্যে ‘An Analysis of Academic Performance of Burichang Upazilla: Way-out for Future Excellence’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন, বুড়িচং এবং অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বুড়িচং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি  কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব, ডেসকো পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের উপদেষ্টা ড. সানোয়ার জাহান ভূঁইয়া।

স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের মহাসচিব কামরুল হাসান নাসিম। এ ছাড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. নাজমুল হাসান শাহীনের ভিডিও বার্তা প্রচার করা হয়।শিক্ষক সুধীজনের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করবেন মোঃ কামাল হোসেন ও মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ।

স্বাগত বক্তব্য রাখেন  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপসচিব (একাডেমিক) মুহাঃ আবদুল কাদির, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান আ.হ.ম. তাইফুর আলম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (যুগ্মসচিব) বদরুল হাসান লিটন ও মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান ।

মুখ্য আলোচক ড. সানোয়ার জাহান ভূঁইয়ার বক্তব্য প্রদানের পর শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহকে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রমে সাফল্য ও শিক্ষার মানোন্নয়নে উৎসাহ জোগাতে এ পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মোঃ বশীর আল হেলাল।

আয়োজকেরা জানান, বুড়িচং উপজেলার শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ, একাডেমিক ফলাফলের উন্নয়নের ক্ষেত্র চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে শিক্ষার উৎকর্ষ অর্জনে করণীয় নির্ধারণের উদ্দেশ্যে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষক, শিক্ষাবিদ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে কার্যকর আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের মহাসচিব কামরুল হাসান নাসিম এবং বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেনের পক্ষ থেকে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category