• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল

সিদ্ধিরগঞ্জে সাহেব আলী নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে গু”লি করে হ”ত্যা”র অভিযোগ

দিপা আক্তার, স্টাফ রিপোর্টার / ৫১ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্তাসী প্রধান হিসেবে পরিচিত সাহেব আলীকে গুলি করে হত্যা করা হয়েছে।

ইত্তেহাদ টাওয়ারের সিসিটিভি ফুটেজ, এলাকাবাসী ও পুলিশের সূত্রের বরাতে জানা যায়। ঘটনার সময় সাহেব আলী উত্তেজিত অবস্থায় ছিলেন। এক পর্যায়ে তারই সহযোগী রনি তাঁকে লক্ষ্য করে মাথায় গুলি করে বলে অভিযোগ রয়েছে। গুলিবিদ্ধ হয়ে নিহত সাহেব আলী পাশের একটি খালে পরে গেলে তাঁকে আরও দুটি গুলি ছোড়া হয়।প্রাথমিক তথ্যমতে সাহেব আলীকে মোট তিনটি গুলি করে তারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে খাল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

র‌্যাবের দেওয়া তথ্য অনুযায়ী সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ বিভিন্ন থানায় মোট ২০ টি মামলা ছিল।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি)মোহাম্মদ এমদাদুল হক, এর আগে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন তথ্য – উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও হামলার কারণ ঘটনার পিছনের বিরোধ সম্পর্কে পুলিশের পরবর্তী বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং প্রশাসনের সহায়তা কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category