• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন

ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি

নিজস্ব প্রতিবেদক / ৪১ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)।

জেজেইউ’র আহ্বায়ক সাইফুর সাগর এবং সদস্য সচিব আহসান কামরুল এক যৌথ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষ খুনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতন এবং পলায়নের পরও তাদের নেতাকর্মীদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা না থাকা দুঃখজনক। নিজেদের শোধরানোর বদলে এখনও বিশ্বের বিভিন্ন দেশে তারা এসব অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে।

জেজেইউ বিবৃতিতে জানায় ড. মুহাম্মদ ইউনূস জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তুপে পরিণত হওয়া দেশ পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন। বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্বের সাথে দেশের বাইরে এমন আচরণ কোনভাবেই সমর্থনযোগ্য নয়। এ বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে নেতৃবন্দ আরও বলেন, জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম, খুনে জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে। এছাড়া গণহত্যা ও সন্ত্রাসের দায়ে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের সহযোগী অন্যান্য দলগুলোর বিচার শুরু করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category