• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

পাবনার ভাঙ্গুড়ায় দু’লাখ ২৮ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৭৬ টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চায়না দুয়ারি জালগুলোর আনুমানিক বাজার মূল্য দু’লাখ ২৮ হাজার টাকা। পরে জব্দকৃত চায়না দুয়ারি জালগুলো জন সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার ১৪ অক্টোবর উপজেলার কয়ড়া, শ্রীপুর, জয়রামপুর ও বাঁশবাড়িয়া এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে জব্দকৃত জালগুলো নৌবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এনে জন সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল মোল্লা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম সহ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।

ভাঙ্গুড়া উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category