• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সিডিএফএ মেয়র অ-১৩ একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন রামপুর একাডেমি: আমরা আর ব্রাজিল – আর্জেন্টিনার পতাকা উড়াতে চাই না তরুণদের উদ্যোগে আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে ‘চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ’ সংগঠনের আত্মপ্রকাশ সাহসিকতা ও মানবিকতায় বিশ্বজুড়ে প্রশংসিত অস্ট্রেলীয় সাংবাদিক জর্ডানে গির্জায় সন্দেহভাজনদের গুলিতে নিহত ৭ আল-আকসার খতিবকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত এনসিপির নতুন কমিটি: রাশেদ চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সামরিক আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক / ২৬ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগি কুমিল্লার লাকসাম উপজেলার নাওঘাট (নাওটি) রেল স্টেশনের আজগরায় এলাকায় লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ অভিমুখে আফলাইন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ​তবে ডাউন লাইন দিয়ে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তেমন কোনো হতাহতের খবর পাইনি আমরা। লাইনচ্যুত বগি উদ্ধারে রেসকিউ টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category