• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ
সিডিএফএ মেয়র অ-১৩ একাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন রামপুর একাডেমি: আমরা আর ব্রাজিল – আর্জেন্টিনার পতাকা উড়াতে চাই না তরুণদের উদ্যোগে আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে ‘চরলক্ষ্মীপুর উত্তর পাড় তরুণ সমাজ’ সংগঠনের আত্মপ্রকাশ সাহসিকতা ও মানবিকতায় বিশ্বজুড়ে প্রশংসিত অস্ট্রেলীয় সাংবাদিক জর্ডানে গির্জায় সন্দেহভাজনদের গুলিতে নিহত ৭ আল-আকসার খতিবকে গ্রেপ্তার করল ইসরায়েলি বাহিনী আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট-শপিং মল জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত এনসিপির নতুন কমিটি: রাশেদ চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সামরিক আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে প্রস্তাব দক্ষিণ কোরিয়ার শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

শিশু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ২৫ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বগুড়ার নন্দীগ্রামের ৩ বছর বয়সী শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চোখের ত্রুটি নিয়ে জন্ম নেয়া শিশুটির চিকিৎসায় ইতোমধ্যে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আরও দু’টি অস্ত্রোপচার করা গেলে তার চোখটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবু বক্করের বাড়ি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিদেল গ্রামে। তার বাবা একজন দিনমজুর। দুই সন্তানের সংসারে সীমিত আয়ে জীবিকা নির্বাহের পাশাপাশি ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অসহায় হয়ে পড়েন তিনি।

এমতাবস্থায় শিশুটির চিকিৎসার জন্য সহযোগিতার আকুতি জানিয়ে দেয়া একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশুটির চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরে অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং সদস্য সচিব মুকছেদুল মোমিন মিথুনের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসার বিষয়ে স্থানীয়ভাবে সার্বিক খোঁজ খবর রাখছেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বগুড়ার প্রতিনিধি মো. রাশেদুজ্জামান পিয়াস।

চিকিৎসার ব্যয়ভার বহনের এই উদ্যোগে আবু বক্করের পরিবার নতুন করে আশার সঞ্চার করেছে। উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটি সুস্থ হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন তার স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category