• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপানোর অভিযোগে দেবীদ্বারের সেবা প্রিন্ট এন্ড প্রেস মালিক মহসিন গ্রেপ্তার ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা পটিয়া ভাটিখাইনে বিষপানে যুবকের রহস্যজনক মৃত্যু: ঘটনাস্থল নানার বাড়ি.. দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আব্দুল কাদের সরকারের নেতৃত্বে রাজামেহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শোডাউন ম্যাজিক ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ম্যাজিশিয়ান বাসেত মাহমুদ দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩ কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সাজেকে সড়ক অবরোধে আটকে পড়ল চিকিৎসাসেবা, প্রসূতি নারীর মৃত্যু ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি: / ৫১ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে আয়োজিত একাডেমিক সেমিনার ও প্যানেল আলোচনায় বাংলাদেশের জাতীয় ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং বাংলাদেশ–মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিকাশ নিয়ে আলোচনা করা হয়।
‘জাতীয় ইতিহাস, কূটনৈতিক উত্তরাধিকার এবং বাংলাদেশ–মালদ্বীপের বন্ধুত্ব’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। এতে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষাবিদ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পাবলিক পলিসি বিভাগের প্রধান মোহাম্মদ হুদ ইব্রাহিম। আলোচক হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক ড. কে. এম. হুরিয়া পারভীন এবং মালদ্বীপে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি উদ্যোক্তা ও কমিউনিটি নেতা মালদ্বীপ বি এন পির সভাপতি মোঃ খলিলুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহ সভাপতি মোঃ ফারুক হোসেন ও মোঃ মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ
প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার, যুবদল নেতা আরিফুল ইসলাম মোঃ মাহবুবুর আলম মোঃ হারুন মিয়া মামুন আব্দুর রব প্রমুখ, এ সময় মালদ্বীপ বি এন পি ও যুবদল ও প্রবাসী অধিকার পরিষদের অসংখ্য নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাংলাদেশের জাতীয় জীবনে এ দিনের তাৎপর্য এবং জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রগঠন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
সেমিনারে বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশ ও মালদ্বীপের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ইতিহাস। আলোচনায় উল্লেখ করা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রপতিত্বকালে ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তাঁর সময়ের এ ঐতিহাসিক উদ্যোগ দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তি রচনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category