• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জন্মদিনে তারেক রহমান: ইতিহাস, সংগ্রাম ও উত্তরাধিকারের এক আবেগঘন অধ্যায় কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ, জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুর রহমান চৌধুরীকে ঘিরে আলোচনা অবৈধ বালুর অভিযানের খবর করায় বালু খাদকরা হামলা করে সাংবাদিককে পুলিশের সোপর্দ ২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বঙ্গভবনে যবিপ্রবি প্রতিনিধিদল: সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি রাষ্ট্রপতির আলী শাহ ইয়ূথ ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, সিনিয়র দলের বিশাল জয় নগর আওয়ামী লীগ সদস্য ও বিশিষ্ট রোটারিয়ান মোঃ ইলিয়াস কে আটক করেছে পুলিশ নবীনগরে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ ড্রেজার বাণিজ্যের অভিযোগ চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ১০ লাখ ৮৭ হাজার ৫৫০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক মালামালের মধ্যে রয়েছে মদ, বিয়ার, এসকাপ সিরাপ, কসমেটিক্স ও বাজি।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীনস্থ সীমান্তবর্তী বিভিন্ন বিওপির সদস্যরা গত ২৪ ঘণ্টায় (১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত) সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়। অভিযানে সীমান্ত এলাকা থেকে ২০ বোতল মদ, ২৭ বোতল বিয়ার, এক বোতল এসকাপ সিরাপ, ১ হাজার ১৫৫ পিস কসমেটিক্স সামগ্রী ও ১ হাজার ২০৯ পিস বাজি আটক করা হয়।

উদ্বার করা চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৮৭ হাজার ৫৫০ টাকা।
সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category