• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জন্মদিনে তারেক রহমান: ইতিহাস, সংগ্রাম ও উত্তরাধিকারের এক আবেগঘন অধ্যায় কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ, জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুর রহমান চৌধুরীকে ঘিরে আলোচনা অবৈধ বালুর অভিযানের খবর করায় বালু খাদকরা হামলা করে সাংবাদিককে পুলিশের সোপর্দ ২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বঙ্গভবনে যবিপ্রবি প্রতিনিধিদল: সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি রাষ্ট্রপতির আলী শাহ ইয়ূথ ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, সিনিয়র দলের বিশাল জয় নগর আওয়ামী লীগ সদস্য ও বিশিষ্ট রোটারিয়ান মোঃ ইলিয়াস কে আটক করেছে পুলিশ নবীনগরে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ ড্রেজার বাণিজ্যের অভিযোগ চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

নবীনগরে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ ড্রেজার বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মোঃ হেলালের বিরুদ্ধে ব্যাপক ঘুষ বাণিজ্য এবং অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগী ও রাজনৈতিক নেতাদের দাবি, তিনি নিয়মিত অফিসে বসে এসব অনিয়ম করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। জিনদপুর ইউনিয়নের মালাই ভাঙ্গরা এলাকার বশির নামের এক ভুক্তভোগীর কাছ থেকে ৫০০ টাকার সরকারি ফি বাবদ ৫ হাজার টাকা আদায় করা হয়েছে। এছাড়া কাঠালিয়া এলাকার এক সেবাগ্রহীতার কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে মাত্র ১২ হাজার টাকার সরকারি রসিদ (স্লিপ) দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে আরও জানা যায়, শুধু ভূমি অফিসের ঘুষ বাণিজ্যই নয়, এলাকার ফসলি জমি রক্ষায়ও চরম উদাসীনতা দেখাচ্ছেন এই কর্মকর্তা। স্থানীয় বিএনপি নেতা মোঃ দুলাল মিয়া অভিযোগ করে বলেন, নায়েব হেলাল এবং স্থানীয় কৃষক লীগ নেতা মানিক মিলেমিশে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের কাছ থেকে ৩ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এই অর্থের বিনিময়ে তারা ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার মালিকদের সরাসরি সহযোগিতা করছেন।

এলাকাবাসীর অভিযোগ, এসব সুনির্দিষ্ট দুর্নীতি ও অনিয়মের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসককে অবহিত করা হলেও অভিযুক্ত নায়েব হেলাল এবং কৃষক লীগ নেতা মানিকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে নায়েব হেলাল নির্বিঘ্নে প্রতিদিন অফিসে বসে তার অনিয়ম চালিয়ে যাচ্ছেন,,,,,
অনুসন্ধান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category