• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ মালদ্বীপের দূরবর্তী দ্বীপে প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিল বাংলাদেশ হাইকমিশন দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে শাখা ব্যবস্থাপক চান্দিনায় ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১১ অ্যালামনাই নির্বাচন ও সাংস্কৃতিক আয়োজনে যবিপ্রবির পিটিআর বিভাগের বর্ষপূর্তি আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সুযোগ নেই: সেলিম ভূঁইয়া টুঙ্গিপাড়ায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের চার দিন পরও কাটেনি ক্ষতচিহ্ন, ভারী বর্ষণে চরম দুর্ভোগে ক্ষতিগ্রস্ত পরিবার চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগর গড়তে পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় সভা ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত

মালদ্বীপের দূরবর্তী দ্বীপে প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিল বাংলাদেশ হাইকমিশন

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি / ৩৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মালদ্বীপের দূরবর্তী দ্বীপে প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিল বাংলাদেশ হাইকমিশন

মান্ধু, ফনাদু ও গান দ্বীপে বিশেষ কনস্যুলার সফর; ৫০টির বেশি ই-পাসপোর্ট ও ৮টি বিএমইটি কার্ডের আবেদন গ্রহণ।

মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত দ্বীপগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় প্রয়োজনীয় কনস্যুলার সেবা পৌঁছে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের সময়, অর্থ ও ভোগান্তি কমানোর লক্ষ্যে ২০ থেকে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত দেশটির মান্ধু, ফনাদু ও গান দ্বীপে বিশেষ কনস্যুলার সফর পরিচালনা করেছে হাইকমিশন।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে হাইকমিশনের একটি প্রতিনিধি দল এ সফরে অংশ নেয়। সফরের অংশ হিসেবে মান্ধু দ্বীপের ফিশারিজ কমপ্লেক্সে বিশেষ কনস্যুলার ক্যাম্প আয়োজন করা হয়। সেখানে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে ৫০টির বেশি ই-পাসপোর্ট এবং ৮টি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্ডের আবেদন গ্রহণ করা হয়।

এ উদ্যোগের ফলে দূরবর্তী দ্বীপগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিজ কর্মস্থল ও আবাসস্থলের কাছাকাছি থেকেই প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পেয়ে তারা বলেন হাইকমিশনের এ উদ্যোগে প্রবাসীদের সেই ভোগান্তি অনেকাংশে কমেছে। কনস্যুলার ক্যাম্পে সেবা গ্রহণকারী প্রবাসীরা উদ্যোগটির প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মালদ্বীপের অন্যান্য দূরবর্তী দ্বীপেও এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান তাঁরা।

সফরকালে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম হরাইজন ফিশারিজ প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করেন। এ ছাড়া ফনাদু কাউন্সিল ও গান আইল্যান্ড কাউন্সিলের প্রেসিডেন্টদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন তিনি।

এসব বৈঠকে সংশ্লিষ্ট দ্বীপগুলোতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, কর্মপরিবেশ, জীবনযাত্রার মান এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এ সময় হাইকমিশনার স্থানীয় দ্বীপগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও সরাসরি মতবিনিময় করেন। তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন।

বিশেষ কনস্যুলার সফর আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা প্রদানের জন্য মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় দ্বীপ কাউন্সিল, হরাইজন ফিশারিজ প্রাইভেট লিমিটেড এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category