• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ যবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত “দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে” যে অর্থনৈতিক অগ্রগতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে সেটাকে ব্যাহত করার অপচেষ্টা প্রতিহত করা হবেঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী “নৈতিক নেতৃত্বের উত্থানে জাগ্রত হোক আগামীর বাংলাদেশ” ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা অর্থ কেলেঙ্কারির দায়ে অব্যহতি পেল মোহনা টিভির সিইও তসলিম চৌধুরী কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত

“নৈতিক নেতৃত্বের উত্থানে জাগ্রত হোক আগামীর বাংলাদেশ” ইসলামী যুব আন্দোলন ইপিজেড থানা শাখার যুব সম্মেলন সম্পন্ন

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / ২৭ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

২০ নভেম্বর তারুণ্যের শক্তি, আদর্শিক নেতৃত্ব, নৈতিক উৎকর্ষ ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন ইপিজেড থানা শাখার উদ্যোগে ৬ষ্ঠ যুব সম্মেলন শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা চট্টগ্রামের ইপিজেডস্থ বন্দরটিলা আইএবি থানা কার্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সভাপতি মাওলানা মাসউদূর রহমান আল-হাবিবী। সম্মেলনে সভাপতিত্ব করেন ইপিজেড থানা শাখার সভাপতি মির্জা অলি আহাদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাসউদূর রহমান আল-হাবিবী বলেন, “দেশের বর্তমান সামাজিক, রাজনৈতিক ও জাতীয় বাস্তবতায় যুবসমাজকে কেবল দর্শকের ভূমিকায় থাকলে চলবে না; বরং নৈতিকতা, যোগ্যতা, সাহসিকতা ও আদর্শিক দৃঢ়তায় বলীয়ান হয়ে দেশ ও জাতির ভবিষ্যৎ নির্মাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আদর্শবান যুবকদের বিকল্প নেই। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই সচেতন, দক্ষ, নীতিনিষ্ঠ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”

সভাপতির বক্তব্যে মির্জা অলি আহাদ বলেন, “পরিবর্তিত সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আদর্শিক ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও কর্মমুখী নেতৃত্বের বিকল্প নেই। যুবসমাজকে হতাশা, নৈরাজ্য ও অবক্ষয়ের পথ পরিহার করে নৈতিকতা ও দেশপ্রেমের শক্তিতে বলীয়ান হতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল, সচেতন ও জনকল্যাণমুখী যুবসমাজ গঠনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ত্যাগ, নিষ্ঠা ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সম্মেলনের একপর্যায়ে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে ইপিজেড থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—সভাপতি: মোহাম্মদ জাহিদুল ইসলাম রুবেল,সহ-সভাপতি: মোহাম্মদ রবিউল হোসাইন,সাধারণ সম্পাদক: হাফেজ মাও. ক্বারী মোরশেদ আলম কুতুবী ।

সম্মেলনে থানা- ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন যুবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category