• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ কুমিল্লায় কাপড়ের রং ও সিঁদুরের রঙে খাদ্য তৈরি, ২ বেকারিকে জরিমানা অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু টানা বর্ষণে বাঘারপাড়ায় কৃষকের মাথায় হাত পানির নিচে কাটা ধান, ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তা আলোচনা সভা দোয়া ও মোনাজাতের মাধ্যমে মালদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উদযাপন কালিগঞ্জে বালু ব্যবসায় আধিপত্যের লড়াই, চলছে গুপ্ত চাঁদাবাজি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি কুমিল্লায় ৪৮ ঘন্টায় পুলিশের অভিযানে আ.লীগের ৬৪ জনসহ আটক-২৮৮ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

টানা বর্ষণে বাঘারপাড়ায় কৃষকের মাথায় হাত পানির নিচে কাটা ধান, ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তা

পারভেজ আলী মোহর, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি / ২৩ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

যে সোনালি ধান ঘরে তুলে সারা বছরের স্বপ্ন পূরণের অপেক্ষায় ছিলেন কৃষকেরা, প্রকৃতির বিরূপ আচরণে সেই স্বপ্ন এখন পানির নিচে। গত কয়েক দিনের টানা বর্ষণে যশোরের বাঘারপাড়া উপজেলার বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। মাঠে কেটে রাখা পাকা ধান ডুবে থাকায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। সময়মতো ফসল ঘরে তুলতে না পারায় দেখা দিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে তলিয়ে আছে ধানখেত। কোথাও জমির ওপর কেটে রাখা ধানের আঁটি পানির নিচে ডুবে আছে, আবার কোথাও পানিতে ভাসছে ধানের খড়। কয়েক দিনের অব্যাহত বৃষ্টিতে মাঠ থেকে পানি নিষ্কাশন না হওয়ায় কাটা ধান শুকানো ও মাড়াই করা সম্ভব হচ্ছে না। ফলে পানিতে ভিজে ধানের রং ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

স্থানীয় কৃষকেরা জানান, সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে, জমি চাষ, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে অর্থ ব্যয় করে তাঁরা ধান ফলিয়েছেন। এখন সেই ধান কাটার মৌসুমে টানা বৃষ্টি তাঁদের সব হিসাব-নিকাশ ওলটপালট করে দিয়েছে। অনেক কষ্টে কেটে রাখা ধান পানির নিচে পড়ে থাকায় চোখের সামনে ফসলের ক্ষতি হতে দেখেও কিছুই করার থাকছে না।

কৃষকদের আশঙ্কা, দ্রুত বৃষ্টির পানি নেমে না গেলে কেটে রাখা ধানে পচন ধরতে পারে। এতে উৎপাদিত ধানের পরিমাণ ও বাজারমূল্য—দুটিই কমে যাওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের। বিশেষ করে যেসব কৃষক ঋণ ও ধারদেনা করে চাষাবাদ করেছেন, তাঁদের দুশ্চিন্তা আরও বেশি।

প্রকৃতির এমন বৈরিতায় কৃষকের সোনালি স্বপ্ন এখন পানির নিচে। একদিকে উৎপাদন খরচ, অন্যদিকে ফসল হারানোর শঙ্কা—সব মিলিয়ে চরম হতাশায় দিন কাটছে কৃষকদের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category