সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর মহীউসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক রাকিবুল ইসলামের (২৬) বিরুদ্ধে ঐ প্রতিষ্ঠানেরই এক ছাত্রকে (১০) জোরপূর্বক মুখ চেপে ধরে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ নভেম্বর) ঐ শিক্ষকের বিরুদ্ধে ঐ ছাত্রের পিতা কালিকাপুর গ্রামের শেখ তৈয়বুর রহমান কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিতে গেলে ওই মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) ইউনুস আলী এবং সভাপতি মাসুদ রেজা লম্পট শিক্ষককে রক্ষার জন্য প্রভাব বিস্তার করে পৃথক দু,টি অভিযোগ দায়ের করেছেন বলে ভুক্তভোগীর পিতা এ প্রতিনিধিকে জানান।
মামলার এজাহার, ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পিতা এ প্রতিনিধিকে জানায় মৌতলা গ্রামের সুলতান মাহমুদের পুত্র হেফজ বিভাগের শিক্ষক মৌতলা গ্রামের রাকিবুল ইসলাম মাদ্রাসায় যোগদান করার পর থেকে তার বিরুদ্ধে কোমলমতি ৪/৫ জন শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ থাকলেও মাদ্রাসা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। ঐ শিক্ষক মাদ্রাসার সব শিশুদের বাইরে পাঠিয়ে প্রথম কয়েকদিন ভুক্তভোগী ঐ শিক্ষার্থীকে দিয়ে নিজের গোপনাঙ্গে তেল মালিশ করিয়ে নেয়।
পরবর্তীতে সুযোগ বুঝে সব শিক্ষার্থীকে বাইরে পাঠিয়ে গত ১০ নভেম্বর বিকালে মাদ্রাসার সিড়ির পাশে গোপন কক্ষে ডেকে মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করে। এবং বিষয়টি কাউকে বললে জীবনে মেরে ফেলার হুমকি দেয়। ভয়ে কাউকে কিছু না জানালেও মাদ্রাসার সহপাঠী শিক্ষার্থীরা জেনে যায়। এর পর গত ২০ নভেম্বর ঐ ভুক্তভোগী শিক্ষার্থী চুরি করে বাড়িতে গিয়ে তার বাবা মাকে সব খুলে বলে। ঘটনা জানার পর শিশুটির পিতা মাদ্রাসায় এসে মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) ও সভাপতি কে জানান। ঐ শিশুটি বলে ঘটনাটি কাউকে না জানানোর জন্য মাদ্রাসার হুজুর (রাকিবুল) আমাকে ভয় দেখায়। মাদ্রাসায় আটকে রেখে বাইরে আসতে দেয় নাই।
অন্যান্য ছাত্রদের দিয়ে আমারে পাহারা দিয়া রাখছিল। শনিবার সকালে পালাইয়া বাড়িতে এসে বাবা-মাকে জানাই। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা এ প্রতিনিধিকে জানান মাদ্রাসায় গিয়ে জানানোর পর প্রথমে ঐ শিক্ষককে পালিয়ে যেতে সহায়তা করে পরে মাদ্রাসার মুহতামিম(প্রধান শিক্ষক) এবং সভাপতি আমাকে সাথে নিয়ে দুপুরে থানায় গিয়ে লম্পট শিক্ষককে বাঁচাতে দলীয় প্রভাব হুমকি দিয়ে মাদ্রাসার পক্ষ থেকে একটি এবং আমাকে দিয়ে পৃথক একটি দায়সারা অভিযোগ লিখে থানার ডিউটি অফিসারের নিকট জমা দেয়। ছাত্র বলাৎকারের বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) ইউনুস আলীর নিকট জানতে চাইলে প্রথমে তিনি মাদ্রাসার তরফ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে মীমাংসার চেষ্টা চলছে বলে জানালেও পরবর্তীতে বিষয়টি পত্রিকায় না প্রকাশ করার জন্য অনুরোধ করেন। তার ঘরে কোন সন্তান আছে কিনা প্রতিনিধির এমন প্রশ্নে মুহাতিম ফোন কেটে দেন। ঐ মাদ্রাসার সভাপতি মাসুদ রেজার নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান এ ব্যাপারে মাদ্রাসার তরফ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে মাদ্রাসার মধ্যে থেকে ঐ শিক্ষক বিষয়টি কিভাবে ছাত্রকে ফুসলিয়ে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় নিয়ে যায় এবং মাদ্রাসার ভিতরে কি ঘটছে তার পুরা বিষয়টি এই প্রতিনিধির নিকট সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষিত আছে।