• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

নগরী চড়ে চুষে খাচ্ছে বিদ্যুৎ খেকো অটোরিকশা পকেটভারি হচ্ছে কথিত নেতা ও পুলিশের

নিজস্ব প্রতিবেদকঃ- / ১৬১ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল এলাকার অলিগলি থেকে শুরু করে মুল সড়ক এখন বেপরোয়া ব্যাটারি চালিত, গতিদানব, বিদ্যুৎ খেকো অবৈধ অটোরিকশার দখলে।কথিত নেতা ও পুলিশের পকেটে যাচ্ছে মোটা অংকের মাসোয়ারা। অপ্রাপ্ত বয়স্ক শিশুদের দ্বারা চালিত গতিদানব এই বেপরোয়া অটোরিকশার কারণে অলিগলিতে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। ফলে আতংকিত অবস্থা চলাচল করতে হয় পথচারীদের।

সরেজমিনে ঘুরে দেখা যায় নগরীর কালামিয়া বাজার হয়ে একসেস রোড টু চন্দনপুরা সড়কের মুখ পুরোটাই ব্যাটারি চালিত অটোরিকশার দখলে।এই সড়কটি নগরীর যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের(সিডিএ)অধিনে নির্মিত।গত ১৪ নভেম্বর ২০২৩ প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে সড়কটি উদ্বোধন করেন। প্রথম দিকে সড়কের সৌন্দর্য,সড়ক বাতি ও তদারকি থাকলেও বর্তমানে সেই সব কর্মকাণ্ড চোখে পরে না।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালক জানান স্থানীয় দুই থানার সাথে তাদের মালিকদের কন্ট্রাক থাকে কোথাও গাড়ি আটক করলে মালিককে জানালে বা ফোনে ধরিয়ে দিলে ছেড়ে দেয়। মাঝে মধ্যে অভিযানের সময় আটকালে কিছু গাড়ি সদরঘাট ডিপোতে পাঠিয়ে দেয়, কিছু আবার সড়কে লেনদেন হলে ছেড়ে দেয় পুলিশ।

মালিক-পুলিশ নামে মাত্র ওয়ার্ড কাউন্সিলর স্থানীয় কিছু বড় ভাই ঠিক থাকলে বয়স কম হলেও গাড়ি চালাতে সমস্যা হয়না। স্থানীয় পথচারীদের অভিযোগ এই জানে আলম দোভাষ সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্যে এমন পর্যায়ে চলে গেছে, অনেক সময় প্রশাসনের টহলরত গাড়ি উপস্থিত থাকা অবস্থাও একসেস রোডের চন্দনপুরা সড়কমুখে লেগে থাকে যানজট, আটকে থাকে রোগীবাহী এম্বুলেন্স ও স্কুল কলেজ শিক্ষার্থী বহনকারী যানবাহন। অপরদিকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়কের উভয় পাশে অচল পিকআপ ভ্যান,ভ্যান রিকশা দিনের পর দিন যত্রতত্র পার্কিং করে রাখার ফলে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট।এইসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনলেও কোন প্রতিকার পাচ্ছেন সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category