• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

মহানগরী নাছির স্মৃতি কিশোর ফুটবলে অংশগ্রহণে হালিশহর ফুটবল একাডেমির জোর প্রস্তুতি চলছে

ক্রিড়া প্রতিবেদক // / ১৮১ Time View
Update : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

চট্টগ্রামে মহানগরীর ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত “দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি আসন্ন মহানগরী ক্রীড়া সংস্থার নাছির উদ্দিন স্মৃতি কিশোর ফুটবল লিগ-২০২৪’এ সফল ভাবে অংশগ্রহণ করতে জোর প্রস্তুতি নিচ্ছেন, সেই লক্ষ্যে একাডেমির নিজস্ব টিম কে একাধিক গ্রুপ ভাগ করে ট্রায়াল ম্যাচ, আন্ত ফুটবল টুর্নামেন্ট ও প্র্যাকটিস সেশন চলমান রয়েছে সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন,সহকারী কোচ মোঃ মামুন এর তত্ত্বাবধানে।

একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা জানিয়েছেন দীর্ঘ বছর পর সকলের সহযোগিতা ও প্রেরণায় অত্র সংগঠন খুব শীঘ্রই বাফুফের নিবন্ধন পেতে যাচ্ছে ।

ইতিমধ্যেই একাডেমির নিয়মিত অনুশীলন ও প্র্যাকটিস সেশন এবং অন্যান্য কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন বাফুফের টেকনিক্যাল কর্মকর্তা মাহবুবুল আলম পলো সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই ‌বিষয়ে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল খেলোয়াড় এসোসিয়েশনের চূড়ান্ত মতামত পেয়েছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি। উপ কমিটির সভাপতি মোঃ নূরুল আমিন সোহেল জানান, এলাকার তরুণ প্রজন্মের কিশোর ফুটবলারদের খুঁজে বের করে মাঠে নামাতে পারলে ভবিষ্যতে ফুটবলার তৈরি করা সম্ভব। তিনি আরো বলেন,অত্র সংগঠনের নেতৃবৃন্দরা সকলের সহযোগিতা নিয়ে আগামীতে চট্টগ্রাম মহানগরীর এলাকায় ভালো মানের ফুটবল একাডেমি হিসেবে আত্মপ্রকাশ করতে নিরালস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিদিন দুই সেশন করে মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার ও মোঃ ফারুক হোসেন এর দিক নির্দেশনায় টিম দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি তাদের অনুশীলন সিডিএ বালুর মাঠে অব্যাহত রয়েছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category