• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

১১৯ টাকার বেশিতে ডলার বিক্রি করলেই ব্যবস্থা

অনলাইন ডেস্ক / / / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সপ্তাহখানেক ইন্টারনেট বন্ধ থাকায় কমেছে রেমিট্যান্স প্রবাহ। যার প্রভাব পড়েছে দেশের ডলারের বাজারে। খোলাবাজারে এরইমধ্যে ডলারের দর বেড়ে দাঁড়িয়েছে ১২৫ টাকা। এমন পরিস্থিতিতে মার্কেটে ডলারের দর নির্ধারণ করে দিয়েছে মানি চেঞ্জারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এছাড়া নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (৩১ জুলাই) মানি চেঞ্জারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব মানি চেঞ্জার প্রতিষ্ঠানের জন্য মার্কিন ডলারের সর্বোচ্চ বিক্রয় মূল্য বর্তমানে ১১৯ টাকা পর্যন্ত নির্ধারণ করা হলো। যদি কোনো মানি চেঞ্জার প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করে তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্যবস্থা নেবে। অ্যাসোসিয়েশনের সব সদস্যকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনের খবরে এক দিনের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়ে যায় দু-তিন টাকা। গত মঙ্গলবার দাম বেড়ে ১২৪ টাকায় বেচাকেনা হয়েছে ডলার। এর আগে একলাফে ডলারের দাম সাত টাকা বেড়ে মে মাসের ৯ তারিখে খেলাবাজারে ১২৮ টাকায় উঠেছিল। পরে তা কমে ১২০-১২১ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। নতুন করে ফের দাম বাড়তে শুরু করেছে। গত মঙ্গলবার রাজধানীর ম‌তি‌ঝিল, দিলকুশা ও পল্টন এলাকার বি‌ভিন্ন মা‌নি চেঞ্জার হাউসে ডলারের দামের এ তথ্য পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category