• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক হত্যা, হামলা ও নির্যাতনের ঘটনায় ‘জেএফবি’র বিচার দাবী

মোঃ সফিউল আজম রুবেল, নিজস্ব প্রতিবেদক / / / ১৪৩ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

রাজধানীসহ সারাদেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মারধর ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। পাশাপাশি ক্যামেরা, মোবাইল ফোন, গাড়ি ভাংচুর ও মোটর সাইকেলে আগুন দেয়ার ঘটনাও ঘটে। এছাড়া ঢাকা টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার মেহেদী হাসান এবং দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার গাজীপুর এর গাছা থানা করেসপন্ডেন্ট মো. শাকিল হোসেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত বৃহস্পতিবার মারা গেছেন।

জেএফবি’র এক বিবৃতিতে সাংবাদিক হত্যা ও হামলার এই সব ঘটনার দ্রুত বিচারের দাবী জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যা কোনভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা স্বাধীন-মুক্ত সাংবাদিকতার সুস্পষ্টভাবে পরিপন্থী। সাংবাদিক নির্যাতনের ঘটনায় যে বা যারা জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের অতি দ্রুত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন জেএফবি নেতৃবৃন্দ।

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের আরো সতর্কতা অবলম্বন এবং সাংবাদিকদের নিরাপত্তায় প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান নেতৃবৃন্দ। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং সাংবাদিকরা যাতে স্বাধীন ও নিরাপদভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন এ ব্যাপারে আইনশৃঙ্খলাবাহিনী ও কোটা সংস্কার আন্দোলনকারীসহ সকল পক্ষের কাছে সহযোগিতা কামনা করেছেন জেএফবি’র নেতৃবৃন্দরা।

অ্যাসাইমেন্ট কাভার করার সময় হামলায় আহত সাংবাদিকরা হলেন: ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার ফারহানা ইয়াছমিন (জুঁথি), একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন, প্রতিদিনের বাংলাদেশের বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ, এশিয়ান টিভির চিফ রিপোর্টার বাতেন বিপ্লব, গ্রীণ টিভির সিনিয়র রিপোর্টার এম এম সেকান্দার, বিজনেস স্ট্যান্ডার্ড এর স্পেশাল করেসপন্ডেন্ট কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার ফররুখ বাবুসহ ১০০ জনের বেশি সাংবাদিক আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category