• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

মা ছেলেকে কুপিয়ে জখম করে দুর্ধর্ষ চুরি

পিরোজপুর প্রতিনিধি:- / ১০২৩ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪
মা ছেলেকে কুপিয়ে জখম করে দুর্ধর্ষ চুরি

পিরোজপুরের ভান্ডারিয়ায় জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে দুইজনকে কুপিয়ে প্রায় ৫ ভরি স্বর্নের অলংকার ও দুই লক্ষ টাক চুরির ঘটনা ঘটেছে। আহতরা সম্পর্কের মা ও ছেলে। শনিবার রাত ২টার দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংহখালী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত দুইটার দিকে কয়েকজন মুখোশধারী চোর জানালার গ্রিল ভেঙে আঃ খালেকের ঘরে প্রবেশ করে। ঘটনাটি বুঝতে পেরে তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা আঃ খালেকের মেয়ে মালা বেগম (৪০) ও নাতি ইমরান হাওলাদার (২২) কে কুপিয়ে আহত করে ৫ ভরি স্বর্নের অলংকার ও দুই লক্ষ টাকা নিয়ে যায়। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আঃ খালেক বলেন, তিন জন চোর জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে। তাদের সবার হাতে ধারালো অস্ত্র ছিল। ধারালো অস্ত্র দিয়ে আমাদের জিম্মি করে হাতপা বোধে ফেলে। এরপর ঘরের সকল আসবাবপত্র তছনছ করে দুই লক্ষ টাকা এবং আমার মেয়ে মালা ও নাতিবউ সামিরার ব্যবহৃত স্বর্নের চেইন, কানের দুল ও হাতের বালা নিয়ে যায়।

ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) মোঃ সোলায়মান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করি আমরা। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category