• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপসানা বেগমসহ ৭ এমপিকে বহিষ্কার লেবার পার্টির

অনলাইন ডেস্ক // / ২৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আপসানা বেগমসহ লেবার পার্টির ৭ এমপিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এই তালিকায় রয়েছেন সাবেক ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনেলও। ব্রিটেনের পার্লামেন্টে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির আনা দুই সন্তানের সুবিধার সীমা তুলে নেওয়ার পক্ষে ভোট দেওয়ায় তাদের বহিষ্কার করেছেন হুইপ।

গত মঙ্গলবার (২৩ জুলাই) পার্লামেন্টে লেবার সরকারের ভোটাভুটি অনুষ্ঠিত হয়।এতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১০৩ জন এবং বিপক্ষে ভোট পড়ে ৩৬৩। ফলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এই প্রস্তাব পাস হলে যুক্তরাজ্যে দুই সন্তানের বেশি হলেও চাইল্ড ট্যাক্স ক্রেডিট (সামাজিক সুবিধা) দাবি করতে পারতেন বাবা-মায়েরা। কিন্তু ওই প্রস্তাব পাস না হওয়ায় তারা সেই সুবিধা পাচ্ছেন না। বর্তমানে শুধু দুই সন্তানের জন্য এই সুবিধা পাবেন বাবা-মা।

পার্লামেন্টে ভোটাভুটির পর প্রস্তাবটি বাতিল হয়ে গেলে জন ম্যাকডোনেল, রিচার্ড বার্গন, ইয়ান বার্নি, রেবেকা লং-বেইলি, ইমরান হুসেন, আপসানা বেগম ও জারাহ সুলতানাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তবে পার্লামেন্টে তাদের সদস্যপদ বহাল থাকবে এবং আগামী ৬ মাস তারা স্বতন্ত্র সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন।

ইউগভ-এর সাম্প্রতিক এক জরিপে পাওয়া তথ্য বলছে, ৬০ শতাংশ মানুষ মনে করে দুই সন্তান নীতিই বহাল থাকা উচিত। বহিষ্কৃত পার্লামেন্ট সদস্য জারাহ সুলতানা বলেছেন, তিনি জানতেন না যে এই প্রস্তাবের পক্ষে ভোট দিলে তাকে বহিষ্কার করা হবে। তিনি বলেন, এটা কোনো খেলা নয়, এটা মানুষের জীবনের বিষয়। দারিদ্রসীমার মধ্যে থাকা প্রায় ৩ লাখ ৩০ হাজার শিশুকে নিয়ে ভাবার বিষয়।

বহিষ্কৃত এমপিদের অধিকাংশই ছিলেন সাবেক লেবার নেতা জেরেমি করবিনের অনুসারী। তিনি স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে রয়েছেন। তিনিও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। (সূত্র: বিবিসি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category