• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কোটা আন্দোলনের তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়া হয়েছে: ডিবি হারুন

অনলাইন ডেস্ক // / ১৮১ Time View
Update : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে এই বিষয়টি সাংবাদিকদের কাছে জানান ডিবি প্রধান হারুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছিলেন এই আন্দোলনের অন্য দুই সমন্বয়ক সারজিস আলম ও আব্দুল হান্নান মাসুদ। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে শুক্রবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন সারজিস আলম।

এর আগে বিকেলে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ একটি বার্তায় জানান, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় তাকে, নাহিদ এবং বাকেরকে গৃহবন্দী করেছে ডিবি পুলিশ।  তবে ডিবি প্রধান হারুন সাংবাদিকদের কাছে জানান, নিরাপত্তার স্বার্থেই কোটা আন্দোলনের তিন সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category