• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

পলক ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ

অনলাইন ডেস্ক / / / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বাণিজ্যিক ব্যাংকে দেওয়া বিএফআইইউয়ের চিঠি সূত্রে মঙ্গলবার (১৩ আগস্ট) এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, জুনাইদ আহমেদ পলক, স্ত্রী, সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করতে হবে। অ্যাকাউন্ট জব্দের ফলে তারা আর কোনো টাকা তুলতে পারবেন না। বিএফআইইউ বলছে, তাদের হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

একইসঙ্গে আওয়ামী লীগের পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম ও সন্তান সাম্মাম জুনায়েদ ইফতির ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ। তাদের নামে থাকা ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের কেওয়াইসি, অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য আগামী ৭ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুখমিলা জামান চৌধুরী, সন্তান কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট থাকলে তা স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category