• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

লাপাতা লেডিসের পর অস্কারের মঞ্চে ‘সন্তোষ’

অনলাইন ডেস্ক / / / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

লাপাতা লেডিসের পর অস্কারের মঞ্চে যুক্ত হলো আরও একটি ভারতীয় হিন্দি সিনেমার নাম। সন্ধ্যা সুরি পরিচালিত ‘সন্তোষ’ ২০২৫ সালের অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মসের প্রতিযোগিতায় অফিসিয়াল এন্ট্রি পেয়েছে। এই ফিচার ফিল্মসে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহানা গোস্বামী, সুনিতা রাজওয়ার, প্রতিভা অবস্থি।

সন্তোষ সিনেমাটি ২০২৪ সালের কান ফেস্টিভ্যালে আন সার্টেন রিগার্ড প্রিমিয়ার করেছে। ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, আমেরিকান সংস্থা বাফটা’র বাছাই করা তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে সিনেমাটি। সন্তোষ’ আমেরিকায় ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। সিনেমাটি অস্কারের জন্য নির্বাচিত হওয়ার পেছনে একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে বিষয়টিকে।

সন্ধ্যা সুরি পরিচালিত এই সিনেমাটি একটি অনুসন্ধানী থ্রিলার। এই সিনেমায় যে গল্পটি দেখানো হয়েছে সেই গল্পের পটভূমি উত্তর ভারতের একটি গ্রাম নিয়ে। ওই গ্রামের সদ্য বিধবা সন্তোষ তার প্রয়াত স্বামীর পুলিশের চাকরি পায়।

চাকরি পাওয়ার পরেই একটি অল্প বয়সী মেয়ের হত্যার তদন্তে জড়িয়ে পড়ে সন্তোষ। এরপর ধীরে ধীরে এগোতে থাকে গল্প।  এ বছর ভারত থেকে অস্কারের জন্য আরও মনোনীত হয়েছে কিরণ রাও পরিচালিত, আমির খান এবং জ্যোতি দেশপান্ডে প্রযোজিত ‘লাপাতা লেডিজ’। আপাতত ‘সন্তোষ’ লাপাতা লেডিসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category