• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ
৭২ ঘণ্টার আল্টিমেটামের দুই মাস পর ডিবির হাতে গ্রেপ্তার হলেন চেয়ারম্যান হানিফ জাল দলিলের ফাঁদে প্রবীণ গৃহস্থ, খারিজের নামে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ বন্দরটিলায় সাচী মালুম স্পোর্টিং ক্লাবের উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন -পারভেজ এন্ড ব্রাদার্স,রানার্স আপ বন্দরটিলা ক্লাব -১ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ফের অপহরণের চেষ্টা ও ফোনে হুমকির অভিযোগ জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল: সভাপতি দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল,সাঃ সম্পাদক শাহেদ

ভারতে মহানবীকে নিয়ে কটূক্তিকারী পুরোহিত ‘আটক’

অনলাইন ডেস্ক / / / ১২২ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

মহানবী হযরত মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)-কে নিয়ে কটূক্তি করায় ভারতে ইয়াতি নরসিংহানন্দ নামের এক হিন্দু পুরোহিতকে আটক করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল শনিবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুরোহিতকে আটকের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি পুলিশ। তবে বিতর্কিত এই পুরোহিতকে তাদের জিম্মায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। ।

আটক নরিসংহানন্দ উত্তর প্রদেশের গাজিয়াবাদের দশনা দেবী মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে আছেন। বিতর্কিত এই ব্যক্তি গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে মহানবীকে নিয়ে অশোভন কথা বলেন। এরপরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিহানি গেট থানার পুলিশ।

এদিকে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা  এমএলএ নন্দ কিশোর গুরজার অভিযোগ করেছেন, গত শুক্রবার ওই বিতর্কিত পুরোহিতের মন্দিরে হামলা চালানো হয়েছে। আর যারা মন্দিরে হামলা চালিয়েছে তাদের গুলি করে হত্যা করা উচিত।

ইসলাম ও মহানবীকে নিয়ে সম্প্রতি ভারতের বিভিন্ন পুরোহিত ও রাজনীতিবিদ বাজে মন্তব্য করেছেন। এর জেরে কয়েকদিন আগে বিচারের দাবিতে মুম্বাইয়ের দিকে রওনা দিয়েছিলেন হাজার হাজার মুসলিম। এসবের মধ্যেই উত্তর প্রদেশের এই পুরোহিতকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category