• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

এবারের পূজা খুব ভালোভাবে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / / ১২০ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না। প্রতিবার পুলিশ ও আনসার সদস্য থাকেন। এবার বাড়তি দল র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন হয়েছে।মঙ্গলবার (৮ অক্টোবর) গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, খুব শিগগিরই বাজার একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। বাজারে যদি কোনো সিন্ডিকেট থাকে বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, এটি আপনাদের দায়িত্ব দেখার। আমার এলাকায় কোনো সমস্যা হয়নি। আপনাদের গাজীপুরে কোথায় সমস্যা হয়েছে সেটি লিখেন। তাহলেই সবাই পরিস্থিতি বুঝবে। এসব কালচার আগেও ছিল, এখন সেটি রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।

কৃষি খাতে সাফল্যের কথা উল্লেখ করে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিল সাত কোটি। এখন জনসংখ্যা বেড়েছে কিন্তু আবাদযোগ্য ভূমি বাড়েনি। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বন্যা কবলিত কৃষকদের বীজ, চারা এবং নগদ অর্থ পাঠানো হয়েছে।

তিনি বারি উদ্ভাবিত কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, উদ্ভিদ ও কৃষিপণ্য প্রদর্শনী ঘুরে দেখে প্রশংসা করেন এবং বিজ্ঞানীদের উৎসাহ দেন। পরে কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন কৃষি উপদেষ্টা।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়া, বারির মহাপরিচালক ড. আব্দুল্লাহ ইউসুফ আকন্দ, জেলা প্রাশাসক নাফিসা আরিফীন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category