আজ বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ ছাত্রীরা হলেন, প্রীতি, সুরভি, অন্তরা, তিশা, হিয়া, রাফিয়া ও আঁখি। এদের মধ্যে প্রথম পাঁচজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি এবং রাফিয়া ও আখিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তারা স্থানীয় দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
বুধবার তাদের সহপাঠি স্নিগ্ধার জন্মদিন ছিল। টিফিনের সময় জন্মদিনের দাওয়াত খেতে স্নিগ্ধার বাড়িতে তারা ১৩ জন বান্ধবী গিয়েছিল। সেখানে তারা ইলিশ ও খিচুড়ি খেয়েছিল। স্কুলে ফেরার পথে স্থানীয় একটি দোকান থেকে তারা কেক কিনে খায়। স্কুলে ফিরে কমন রুমে বসার কিছুক্ষণ পর থেকে মাথা ব্যথা, পেট ব্যথা শুরু হয়। আস্তে আস্তে তারা সাতজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।







