• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ / ১৬৮ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

বরিশালের অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি উৎসব-২০২ বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মির্জাগঞ্জ উপজেলা জিনিয়্যাস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয় এই বৃত্তি পরীক্ষা। এতে অংশগ্রহণ করে জিনিয়্যাস স্কুলের (১য়-৫ম) শ্রেণির প্রায় ৭৫ জন ছাত্র-ছাত্রী।
এসময় হল পরিদর্শন করেন মির্জাগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান। এতে সার্বক্ষণিক তদারকিতে ছিলেন, ফুলকুরি শিশু নিকেতন কেন্দ্র বরিশাল এর সহকারী শিক্ষিকা খাদিজা আক্তার নিপু ও মাদবি সরকার।

এতে আরো উপস্থিত ছিলেন জিনিয়্যাস স্কুল এন্ড কলেজে পরিচালক মোঃ মোতাচ্ছিম বিল্লাল, সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার সিমা, সাবরিনা নিশী ও জান্নাতুল ফেরদৌস।

এ সময় জিনিয়্যাস স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ মোতাচ্ছিম বিল্লাল বলেন শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহী করতেই এ বৃত্তি পরীক্ষা আয়োজন করেছি, পর্যাপ্ত কক্ষ না থাকায় পুরো উপজেলা ভিত্তিক আয়োজন করতে পারিনি, তবে আগামীতে পুরো উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান নিয়েই আয়োজন করবেন বলে জানান, তিনি তার এ প্রতিষ্ঠান ও বৃত্তি পরীক্ষা কে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।
একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সুষ্ঠু ও সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের আরো পড়ালেখায় প্রতি উৎসাহীত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category