• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আইনজীবী হত্যা: রাতভর যৌথবাহিনীর অভিযানে ২৭ জন আটক

অনলাইন ডেস্ক / / / ১১৬ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

আইনজীবী হত্যাকাণ্ডের পর রাতভর চলা যৌথবাহিনীর অভিযানে সন্দেহভাজন ২৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটক ২৭ জনের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রইছ উদ্দিন। তিনি বাংলানিউজকে জানান, যৌথবাহিনীর অভিযানে আটককৃতদের কার ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এখনও কোনো মামলা দায়ের হয়নি। জানা গেছে, মঙ্গলবার দিনভর আদালত এলাকায় সংঘর্ষের পর মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মেথর পট্টি, আন্দরকিল্লা, হাজারী গলি এলাকায় অভিযান চালানো হয়।

এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। সাইফুল ইসলাম আলিফ সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category