• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

নোয়াখালীতে পিকআপ ভ্যানের চাপায় সিএনজি চালকের মৃত্যু

মোহাম্মদ আবু নাছের,  নোয়াখালী : / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

নিহত মো.হাকিম (৪০) উপজেলার কাদরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নজরপুর গ্রামের ছদর উদ্দিন বেপারী বাড়ির আব্দুল বারেকের ছেলে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের কল্যাণদী ভূঁইয়ার দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিএনজি চালক হাকিম সকাল ৭টার দিকে তার গাড়িতে গ্যাস নেওয়ার জন্য স্থানীয় ভূঁইয়ার দিঘী সিএনজি পাম্পের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে নোয়াখালী-ফেনী হাইওয়ে সড়কের কল্যাণদী ভূঁইয়ার দিঘী এলাকায় পৌঁছলে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় একটি অজ্ঞাত বেপরোয়া গতির পিকআপ ভ্যান তার সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি চালক হাকিম গুরুত্বর আহত হয়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে নিহতের স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। একই সাথে পিকআপ ভ্যানটি সরিয়ে ফেলা হয়। ৫ আগস্টের পরে জনগণের একটা বিষয় হয়ে গেছে তারা আমাদেরকে কিছুই জানায়না। তারা নিজেরা নিজেরাই সব কিছু ধামাচাপা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category