• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা কুমিল্লা সিটি করপোরেশনের ড্রেন নির্মাণে অনিয়ম, পথচারীদের জন্য মরণ ফাঁদ দেবিদ্বারে মাদরাসার দেয়াল চাপায় শিক্ষার্থীর মৃত্যু বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম “সাংবাদিকদের সুরক্ষা আইন ও “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান বৈশাখী রঙে রঙিন দিনাজপুর সরকারি কলেজ, বসুন্ধরা শুভসংঘের বর্ণাঢ্য আয়োজন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পছন্দমতো খেলনা কিনে দিলো বসুন্ধরা শুভসংঘ নাইক্ষ্যংছড়িতে গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ এলজিইডি’র বিরুদ্ধে চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো / / ২৯ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মাঠে পহেলা বৈশাখ ১৪৩৩ এর বর্ণীল আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি রসিক প্রশাসককে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সম্মাননা স্বারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

পরে রসিক প্রশাসক রংপুর মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (রামবা)’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে পহেলা বৈশাখ উপলক্ষে ভিশনারি ইয়ুথ সোসাইটি আয়োজিত ঘুড়ি উৎসব এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রসিক প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন।

সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের সভাপতি মাহমুদ উন নবী ডলার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রংপুর মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (রামবা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অজয় নাথ, রামবা’র সভাপতি জহির আলম নয়ন, সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু হাসনাত শাওন, রামবা’র সাধারণ সম্পাদক রকি মাহবুব সহ সাংস্কৃতিক ঐক্য পরিষদের আওতাধীন বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category